ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

ঈদ শেষে স্বস্তিতেই ঢাকা ফিরছেন মানুষ, এখনো গ্রামে যাচ্ছেন অনেকে

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয় গত ৫ জুন। টানা ১০ দিনের ছুটি শেষ হবে ১৪ জুন। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এর আগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে সড়ক-মহাসড়কে নেই তেমন কোনো যানজটের দুর্ভোগ। বাস, ট্রেন ও লঞ্চ প্রতিটি গণপরিবহনেই যাত্রী বোঝাই করে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে। 

অন্যদিকে, ঈদের পঞ্চম দিন পরেও ঢাকা ছাড়তে দেখা গেছে অনেকেই। যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি। তাদের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যেতে দেখা গেছে। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। তাই ঈদের তিন দিন পর বুধবার রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তবে যানবাহনের অতিরিক্ত ভিড় না থাকায় স্বস্তিতেই ঢাকা ফিরতে দেখা গেছে তাদের।

এ ছাড়া ঢাকার প্রবেশমুখ গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী চৌরাস্তা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান চলাচল ছিল স্বাভাবিক। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি। সড়কপথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময়মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে।

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এক যাত্রী বগুড়া থেকে নামার পর জানান, ভাবছিলাম যাওয়ার সময় যেমন ভোগান্তি হয়েছিল, ফেরার সময় হয়তো তার কিছুটা হলেও কম হবে। কিন্তু সব কিছু খুব স্বাভাবিক ছিল। এমনকি আমাদের বাসটা নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসে গেছে। পুরো পথে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। মাত্র চার ঘণ্টায় ঢাকায় পৌঁছালাম। ভালো লাগছে কারণ কোন যানজট পাইনি।

রফিকুল আমিন নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ঈদের আগে গত ৪ জুন বাড়ি গিয়েছিলাম। ঈদ শেষে আজ (বুধবার) ভোরে নাটোর থেকে রওনা দিয়ে সাড়ে চার ঘণ্টায় পৌঁছেছি। 

গাবতলী বাসস্ট্যান্ডে এক পরিবহনের চালক জানান, যশোর থেকে সকাল ৬টায় রওনা দিয়ে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছালাম। মহাসড়কের কোথাও কোন যানজট নেই।

অন্যদিকে, যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি। তাদের আজও লঞ্চঘাট এবং রেলস্টেশনে রাজধানী ছাড়তে দেখা গেছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

ঈদ শেষে স্বস্তিতেই ঢাকা ফিরছেন মানুষ, এখনো গ্রামে যাচ্ছেন অনেকে

আপডেট সময় ১২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫