শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

ভারতের কর্মকাণ্ডে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ছে: বিলাওয়াল ভুট্টো

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সতর্ক করে বলেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময় ভারতের পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ভবিষ্যতের সংঘাতে আরও বড় ঝুঁকি তৈরি করেছে।

নিউ ইয়র্কে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, নিউ দিল্লির কর্মকাণ্ডে ভবিষৎ সংঘাতে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। এখন আমাদের হাতে মাত্র ৩০ সেকেন্ড সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কোনো অস্পষ্ট ছবির ওপর ভিত্তি করে বুঝতে হবে ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত কি না এবং আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাবো।

তিনি অভিযোগ করেন, ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় পারমাণবিক প্রতিবেশী দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা যেকোনো সময় একটি বড় বিপর্যয়ে রূপ নিতে পারে।

জাতিসংঘে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত বিলাওয়াল ৯ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সেখানে তিনি সম্মান ও সমতার ভিত্তিতে শান্তির বার্তা জোরালোভাবে উপস্থাপন করেন।

তিনি বলেন, ভবিষ্যতের কোনো সংঘাতে উভয় দেশই হয়তো এত দ্রুত উত্তেজনার সিঁড়ি বেয়ে ওপরে উঠবে যে প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কোনো বৈশ্বিক নেতার পক্ষেও হস্তক্ষেপ করার সময় থাকবে না।

বিলাওয়াল জোর দিয়ে বলেন, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহলগাম হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুললেও ভারতের পক্ষ থেকে একটিও প্রমাণ দেওয়া হয়নি।

তিনি বলেন, শুধু একটি অভিযোগই যথেষ্ট। তাতেই পাকিস্তানের বিরুদ্ধে পুরো যুদ্ধ চালিয়ে দেওয়া হয়।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথার উদ্ধৃতি দিয়ে বলেন মোদী সরকার যেটিকে নিউ নরমাল বলছে, সেটি আসলে পুরো অঞ্চলকে অনিরাপদ করে তুলছে।

বিলাওয়াল জোর দিয়ে বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে একটি বিস্তৃত সংলাপই ভবিষ্যতের সংঘাত ঠেকাতে পারে। কারণ এসব সংঘাত খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে রাজনৈতিক নেতৃত্বের জন্য হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়ে।

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com