ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে জর্ডান প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল ফোন, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সোমবার সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হচ্ছেন— বারিশালের ইউসুব জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, আমির হোসেনের ছেলে  সোহাগ, আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে আরিফ হোসেন।

৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুস্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় মহাসড়কে থাকা টহল পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশের এক সদস্য গুলিবৃদ্ধ হন।

এ ঘটনার পর ওই নারীর বড়বোন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেন।  

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৫

আপডেট সময় ০৬:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫