বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে বাড়িতে ঢুকে টিকটকারকে গুলি করে হত্যা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফ (১৭) ইসলামাবাদে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (২ জুন) ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্যা ট্রিবিউন।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাসায় ঢুকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সানা ইউসুফ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন। টিকটকে নানা ধরনের ভিডিও প্রকাশ করে অল্প সময়েই তিনি জনপ্রিয়তা পান। তার বিপুলসংখ্যক অনুসারী ছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় থাকতেন সানা। সেখানে তার বাড়িতে অতিথি সেজে এক ব্যক্তি প্রবেশ করে এবং তাকে কাছ থেকে গুলি করে। মুহূর্তের মধ্যেই তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

সানা ইউসুফের হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন।

এর আগে চলতি বছরের শুরুতে পাকিস্তানের কোয়েটা শহরে টিকটক ব্যবহার করায় হিরা নামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে হত্যা করেন তার বাবা ও মামা। 

অভিযোগ রয়েছে, পরিবারের নিষেধ অমান্য করে টিকটক ব্যবহার করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা হত্যার দায় স্বীকার করেছেন।

এদিকে সানা ইউসুফ হত্যার ঘটনায় এখনো মামলা দায়ের বা কোনো অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com