ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাফাল ভূপাতিতের ঘটনায় এবার ভারত ও ফ্রান্সের দ্বন্দ্ব

সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। এই সংঘাতে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। যার মধ্যে কমপক্ষে তিনটি রাফাল ছিল বলেও দাবি করা হয়েছে।

এবার এই রাফাল যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও প্রস্তুতকারী দেশ ফ্রান্স।  কেননা ভারতের কাছে থাকা সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে রাফালই সর্বোৎকৃষ্ট। যা দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। 

তবে সেগুলো ভূপাতিত করার দাবি করার পর থেকে এই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমরবিদরা। এতে নাখোশ হয়েছে রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট। তারা মানতে নারাজ যে, যুদ্ধবিমানগুলোকে এত সহজে ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি ভারতীয় বিমান বাহিনীর ভুলের কারণেই রণক্ষেত্রে ধরাসায়ী হয়েছে এসব যুদ্ধবিমান।

আঞ্চলিক ও পশ্চিমা মিডিয়ার তথ্য মতে, পাকিস্তান এয়ারফোর্সের জে-১০ সি স্কোয়াড্রনগুলো দিয়ে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। ফ্রান্স থেকে আমদানি করা তিন রাফালের সঙ্গে ভারতের একটি এসইউ-৩০এমকেআই, একটি এমআইপি-২৯ এবং একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। যদিও মোট কতটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেননি তিনি। 

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়। কেন সেগুলো ভূপাতিত করা হয়েছে, কী ভুল হয়েছিল সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যুদ্ধবিমানের সংখ্যা নয়।

এদিকে ভারতের দাবির বিরোধিতা করেছে রাফাল প্রস্তুতকারক ফ্রান্সের প্রতিষ্ঠান ডাসাল্ট। রক্ষণাবেক্ষণ এবং পাইলটের ত্রুটির কারণে যুদ্ধবিমানগুলো ভূপাতিত হতে পারে বলে আশঙ্কা প্যারিসের। ডাসাল্টের অডিট টিমকে ভারতীয় রাফাল বহর পরিদর্শন করতে বাধা দিয়েছে নয়াদিল্লি। ফলে ফ্রান্সের আশঙ্কা আরও ঘনিভূত হয়েছে। কোনও যান্ত্রিক ত্রুটির কথা ভারতীয় বিমান বাহিনী উপেক্ষা করছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে ভারতকে দেওয়া রাফালগুলো পরীক্ষা করতে চেয়েছে ডাসাল্টের পর্যবেক্ষরা। ভারতীয় প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি আশঙ্কা করছে- যুদ্ধবিমানগুলোর দুর্বল পারফরম্যান্সের জন্য ভারতীয় বিমান বাহিনীর ওপর দোষ চাপাতে পারে ফ্রান্স। 

 সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

রাফাল ভূপাতিতের ঘটনায় এবার ভারত ও ফ্রান্সের দ্বন্দ্ব

আপডেট সময় ০৭:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫