ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়

রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বগাপাড়া এলাকায় মাদার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এর আওতাধীন ২২টি টাওয়ারের সেবা ব্যাহত হচ্ছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৯০ হাজারের বেশি মানুষ মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।

জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট একটি সশস্ত্র সংগঠন তা অস্বীকার করেছে। ফলে ঘটনার প্রকৃত কারণ ও নেটওয়ার্ক সচল করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদুর বিভিন্ন এলাকায়া আগে থেকেই মোবাইল ইন্টারনেটের গতি ছিল ধীর। এর মধ্যেই ২৪ নভেম্বর রাতে উজেলার বগাপাড়া এলাকায় একটি মাদার টাওয়ারের সব কটি ক্যাবল কাটায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোন অপারেটর রবির এক কর্মকর্তা জানান, মাদার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় পাহাড়েরর সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থি অংশের সদস্যরা জড়িত বলে তারা অভিযোগ পেয়েছেন। পরদিন প্রকৌশলীরা টাওয়ার মেরামতে গেলে তাদের কাজ না করার পাশাপাশি তুলে নেয়ার হুমকি দেয়া হয়। নিরাপত্তাহীনতায় প্রকৌশলীরা কাজ না করেই ফিরে আসেন। প্রশাসনের সহযোগিতা পেলে কয়েক দিনের মধ্যেই সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে।

তবে এ অভিযোগ নাকচ করেছেন জেএসএস সংস্কারের দীঘিনালা উপজেলা সাধারণ সম্পাদক সমির চাকমা। তিনি জানান, টাওয়ার কোম্পানির সঙ্গে আমাদের কোন সমস্যা নেই। সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কোন ঘটনা ঘটানো হয়নি। কে বা কারা করেছে, তা আমাদের জানা নেই।

নেটওয়ার্ক না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, রোগী এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মীরা। বছরের শেষভাগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা ও ফলাফল তৈরির কাজসহ দাপ্তরিক নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নেটওয়ার্ক সমস্যার বিষয়টি শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, মোবাইল নেটওয়ার্ক না থাকায় দাপ্তারিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়

আপডেট সময় ১০:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬