ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির Logo ৭০ শতাংশ চিকিৎসক দায়িত্বে নেই, ৮ শতাধিক কিটের হিসাবেও গরমিল Logo শিক্ষার মান কমেছে, বেড়েছে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি Logo ক্যারিয়ারের দীর্ঘতম সিনেমা নিয়ে আসছেন শ্রদ্ধা কাপুর Logo সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক Logo গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৫০ Logo ২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন Logo প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের থাই গ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।

বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম চলছিল বলে জানা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০৬:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬