ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় চারটি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মহাসড়কের চান্দিনা বাসস্টেশন-সংলগ্ন এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস রয়েছে।

ঘটনাস্থলে কারও মৃত্যু না হলেও আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী চলন্ত একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর পরপরই ওই বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস এবং সেই বাসটির পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলা একটি মাইক্রোবাস। চলন্ত অবস্থায় প্রতিটি গাড়ির মধ্যে দূরত্ব খুব কম থাকায় লরির পেছনে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই পেছনের গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের ওপর আছড়ে পড়ে বলে জানান তিনি।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দুটি বাস ও মাইক্রোবাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রানা জানান, হাসপাতাল থেকে আটজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে এবং সবার নাম-ঠিকানা এখনো নিবন্ধন খাতায় তোলা শেষ না হওয়ায় আহতদের প্রকৃত সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না বলে জানান তিনি।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ৩০

আপডেট সময় ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬