ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক মারা গেছেন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন। এ ছাড়া পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি।

আজ জোহরের নামাজের পর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক মারা গেছেন

আপডেট সময় ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬