ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন

বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তুর্যের মৃত্যুর পর যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের কোনো বাধা ছিল না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার ভাষ্য, শর্মীর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তুর্যের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি এ দাবি করেন তিনি।

রাশেদ খাঁন লিখেছেন, শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তুর্যের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

শারমিন গ্রেফতারের পর তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেও তার জামিনে মুক্তির দাবিতে লেখালেখি করেছিলেন বলে উল্লেখ করেন রাশেদ। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আলোচনায় আসেনি বলে দাবি করেন তিনি।

ছেলের মৃত্যুর পর শারমিনকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হলে গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন বলেও জানান রাশেদ খাঁন। তার দাবি, জেলা প্রশাসক তাকে জানিয়েছেন, শারমিনের প্যারোলে মুক্তির আবেদন কিংবা এ বিষয়ে কোনো ফোনকল তারা পাননি। তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর খবর জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি।

রাশেদ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে মরদেহ কারাফটকে নিয়ে যাওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেননি। তবে কারাবন্দী কাউকে পরিবারের সদস্যের মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার সিনিয়র জেলারের রয়েছে।

প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ ছিল না দাবি করে রাশেদ বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি সবাই জানতে পারেন। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে এবং তা প্রত্যাখ্যান করা হলে সরকারকে দায়ী করার সুযোগ থাকত।

তিনি বলেন, গোপালগঞ্জের মতো জায়গায় সরকার দমন-পীড়নের পরিবর্তে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, তা হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও শ্রদ্ধাশীল।

পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে প্যারোলে মুক্তির বিষয়ে অবহিত করা হলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী তুর্যের মৃত্যুর পর কারাগারে শেষবারের মতো তার মুখ দেখেন মা শারমিন সুলতানা শর্মী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও স্বজনেরা ফ্রিজিং ভ্যানে করে তুর্যের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। শারমিন বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাবন্দী রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন

আপডেট সময় ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬