ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

গঠিত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিতে এমদাদুল হক পলাশকে আহ্বায়ক এবং শামসুজ্জামান পনিরকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- কাজী নজরুল ইসলাম বাবুল, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও মো. নাছির উদ্দীন।
অন্যদিকে, তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক পলাশ। কমিশনার হিসেবে রয়েছেন- শামসুজ্জামান পনির ও সৈয়দ মাহমুদ হাসান মুকুট।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের, আব্দুল্লাহ আল মাসুদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভা শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের মা-বাবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন

আপডেট সময় ০৮:২৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬