ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকে আগুন, মিলল পেট্রোল বোমা

ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আগুনে ট্রাকটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে ফেনী শহর পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে ট্রাকটি (চট্ট মেট্রো-ট-১১-৪৭৭০) পার্কিং করে রাখা ছিল। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন তারা।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আগুনে ট্রাকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া আরও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ট্রাক ও পূর্বচন্দ্রপুর মেটালের স্বত্বাধিকারী পেয়ার আহম্মদ বলেন, গাড়িটি আমার গ্যারেজের সামনে রাখা ছিল। রাতে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। এই ট্রাক আর গ্যারেজের আয় থেকে আমার পরিবার চলে। আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তবে আমার ভাই দাগনভূঞা গজারিয়া এলাকার বাসিন্দা শহিদুল্লাহ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত। হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ ও শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনায় আমি যেহেতু কাউকে দেখিনি সেজন্য থানায় অভিযোগ করিনি। পুলিশ নিজেদের উদ্যোগে চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

এদিকে ট্রাক মালিক হাইওয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের কথা বললেও মহাসড়কের পাশে পরিবহনে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক নুরুল আফছার। তিনি বলেন, আগুন লাগার এমন কিছু আমার জানা নেই।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো জব্দ নেই। বিষয়টি শহর পুলিশ ফাঁড়ি দেখছে।

এ ব্যাপারে জানতে চাইলে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, ট্রাকে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গাড়ির মালিক এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে দুইজনকে দেখা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি এখনো ঘটনাস্থলে রয়েছে।

প্রসঙ্গত, এদিন রাতে শহরের মিজান রোডস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগে শুক্রবার ভোরে মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় আরও একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সেখানে এমন ঘটনা ঘটেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকে আগুন, মিলল পেট্রোল বোমা

আপডেট সময় ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬