ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে আগুন দিতে পারে দলটির নেতাকর্মীরা।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন

আপডেট সময় ০৮:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬