ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৭২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৮ জন শিশু। নারী রোগীদের মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪৪ জন।

হাসপাতালে ডেঙ্গুতে মারা যাওয়া দুইজন হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা এবং নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ফাতেমা ২০ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর সকাল ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে জটিল ডেঙ্গুর সঙ্গে ফুসফুসে খাদ্য বা তরল প্রবেশজনিত প্রদাহ, শারীরিক শক, হৃদ্‌যন্ত্রের তীব্র রক্তপ্রবাহজনিত জটিলতা এবং হৃদ্‌যন্ত্রের বাম নিলয়ের তীব্র কার্যক্ষমতা হ্রাসের কথা উল্লেখ করা হয়েছে।

মালেকা ২৫ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৭ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে তীব্র কিডনি বিকলতা ও জটিল ডেঙ্গু সিনড্রোমের কথা উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মো. আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আপডেট সময় ১১:১৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬