ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে Logo চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর Logo বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের Logo নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ Logo জামায়াত-এনসিপিও মাঠে থাকবে শর্ত সাপেক্ষে সংলাপের প্রস্তুতি Logo তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে মৃদু শৈত্যপ্রবাহের আভাস Logo টিভির পর্দায় যত খেলার সূচি Logo স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন-২০২৭ এ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) মনোনীত প্যানেল। শীর্ষ দুই পদে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. আতাউর রহমান ৬৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়ার গওহর আলী বার ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটারের মধ্যে ৮৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের অন্য বিজয়ী প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে মো. রেজাউল বারী তারা ৬৪৪ ভোট ও মো. রহমতুল বারী তালুকদার ৬১২ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. ফারুক আহমেদ ৫৮৪ ভোট এবং আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ) ৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য সম্পাদকীয় পদে লাইব্রেরি সম্পাদক হিসেবে মো. আশাবুদজামান আশিব ৫৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এ. কে. এম আকিল আহাম্মেদ মোমিন ৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহহেল কাফী (২) ৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আল-আমিন (রাসেল) ৬৫০ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

কার্যনির্বাহী সদস্য পদে এনামুল হক (১) ৫৭৯ ভোট, মো. খায়রুল আলম ৫৯১ ভোট, অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন ৫০৮ ভোট, অ্যাডভোকেট সুলতানা খাতুন ৫৮৫ ভোট এবং মো. সেলিম রানা ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মো. রিয়াজ উদ্দিন ১৫৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল হক ১৫০ ভোট পেয়েছেন। এ ছাড়া এই প্যানেলের লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান সবুজ ২০০ ভোট, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. বাবুল রহমান ৩৮৮ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ওমর ফারুক (ফারুক) ২১৮ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম সরকার ১৬০ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলের অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ১৪১ ভোট, অ্যাডভোকেট মো. মঞ্জু মিয়া ২৩৬ ভোট, অ্যাডভোকেট মো. আব্দুর রহিম ২৩৬ ভোট, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন লিটন ১৯৯ ভোট এবং অ্যাডভোকেট দলিলুর রহমান ২২৬ ভোট পেয়েছেন।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমরা সবাই একটা পরিবার হিসেবে যেন চলতে পারি, এইজন্য একে অপরের মধ্যে সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতা রেখে আমাদের পেশা পরিচালনা করব। ২০২৭ সালকে বগুড়া বারের উন্নয়নের বছর হিসেবে দেখতে চেয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে পূর্ণ প্যানেলে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তার প্রেস সেক্রেটারি আতিকুর রহমান জানান, প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিরঙ্কুশ জয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই বিজয় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আইনজীবী সমাজের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন।

বগুড়ার আইন অঙ্গনের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে নবনির্বাচিত কমিটি ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভোটার ও নির্বাচন পরিচালনা কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল

আপডেট সময় ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬