ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে Logo চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর Logo বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের Logo নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ Logo জামায়াত-এনসিপিও মাঠে থাকবে শর্ত সাপেক্ষে সংলাপের প্রস্তুতি Logo তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে মৃদু শৈত্যপ্রবাহের আভাস Logo টিভির পর্দায় যত খেলার সূচি Logo স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ

স্পেনের মাদ্রিদে বসবাসরত সব ক্রিকেটারকে নিয়ে মতবিনিময়, আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী আবদুস সোবহানের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে মাদ্রিদের বাঙালি-অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রিদে বসবাসরত বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের পাশাপাশি মাদ্রিদ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ক্রিকেটারদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি মাদ্রিদে ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।

বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায়ী আবদুস সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ ক্রিকেটার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আল মামুন, সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল আহমদ সামছু, রমিজ উদ্দিন, আব্বাস উদ্দিন, আবদুল মোতালেব বাবুল, সাঈদ মিয়া, এইচ এম দবির তালুকদার, ইফতেখার আলম, আশরাফুল ইসলাম, রুবেল সামাদ, হাফিজ মিয়া, কাউসার হোসেন টিপু, বদরুল কামালী, সাইফুল মুন্সি, ছানুর মিয়া ছাদ, কাজী জসিম, মানিক ব্যাপারীসহ অন্যান্য নেতারা।

ক্রিকেটারদের মধ্যে বক্তব্য দেন সাঈদ আনোয়ার, কামিল আহমেদ সুবেল, পলাশ আহমেদ ও রেজওয়ান আহমেদ।

বক্তারা মাদ্রিদে ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এমন উদ্যোগ গ্রহণের জন্য ব্যবসায়ী আবদুস সোবহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ

আপডেট সময় ০৮:১৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬