ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে Logo চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর Logo বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের Logo নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ Logo জামায়াত-এনসিপিও মাঠে থাকবে শর্ত সাপেক্ষে সংলাপের প্রস্তুতি Logo তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে মৃদু শৈত্যপ্রবাহের আভাস Logo টিভির পর্দায় যত খেলার সূচি Logo স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে দালালচক্রের হাতে জিম্মি হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খুইয়ে দেশে ফিরে পাঁচ বাংলাদেশি যুবকের আটক হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ভারতের এক দালালকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন সাজিদুল ইসলাম নামে ভুক্তভোগীদের একজন।

তদন্তে ওই দালাল বাংলাদেশের একটি ব্যাংক হিসাবে টাকা লেনদেন করার তথ্য পেয়েছে পুলিশ। সেই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতে একটি চক্র পাঁচ যুবককে জিম্মি করে তাদের পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মামলায় ভারতের ওই দালালকে প্রধান আসামি করা হয়েছে। তবে তার বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারেননি ভুক্তভোগীরা। তদন্তে দেখা গেছে, ওই দালাল বাংলাদেশের একটি ব্যাংক হিসাবে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা লেনদেন করেছেন। সেই হিসাবের সূত্র ধরে বাংলাদেশের এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে।

ওসি আরও বলেন, আটক পাঁচজন ভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় মামলা দায়েরের পর তাদের জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার আদালতে পাঠানো হয়েছিল। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। এ ছাড়া তদন্তের স্বার্থে ও জড়িতদের আইনের আওতায় আনতে আপাতত আমরা আসামিদের তথ্য প্রকাশ করছি না।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় পাঁচ যুবক ও তাদের বহনকারী সিএনজি অটোরিকশার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠলেও পরে পুলিশি যাচাইয়ে জানা যায়, পাঁচ যুবক বৈধভাবেই ভারতে প্রবেশ করেছিলেন। ভারতে যাওয়ার পর তারা দালালচক্রের প্রতারণার শিকার হন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশে তারা আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে যাওয়ার পর একটি দালালচক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তারা একটি সিএনজি অটোরিকশা নিয়ে সুবার বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।

পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা তাদের আটক করেন। আতাহার হোসেন পাপরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন। সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আটক করা হয়। পরে অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেই পাঁচ যুবক হলেন-নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮) ও কাশিনগর এলাকার কামাল উদ্দিন (২৬)। এ ছাড়া তাদের বহনকারী সিএনজি অটোরিকশার চালক হলেন পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬