ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে Logo চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর Logo বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের Logo নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ Logo জামায়াত-এনসিপিও মাঠে থাকবে শর্ত সাপেক্ষে সংলাপের প্রস্তুতি Logo তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে মৃদু শৈত্যপ্রবাহের আভাস Logo টিভির পর্দায় যত খেলার সূচি Logo স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ১৪টি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

লক্ষ্মীপুরে ১৪ স্থানে মশাল জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যেকটি স্থানেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে মিছিল করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর বিভিন্ন সময়ে জেলার চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় মিছিলগুলো করা হয়। মিছিলের ভিডিও ছাত্রলীগ নেতা-কর্মীরা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

মিছিলগুলো থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেওয়া হয়।

সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জনসম্পৃক্ত এলাকায় কোনো ধরণের মিছিল সংশ্লিষ্ট এলাকার মানুষ দেখেনি। তারা নির্জন এলাকায় গিয়ে বিভিন্ন সড়কে মিছিল করে তা ফেসবুকে প্রচার করছে বলে দাবি স্থানীয়দের।

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। ছাত্রলীগের ব্যানারে জেলার ১৪ টি এলাকায় এ মিছিল করা হয়। একই দাবিতে আরও কয়েকটি এলাকায় মিছিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মিছিলগুলোর ভিডিও ফেসবুকে দেখতে পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

লক্ষ্মীপুরে ১৪টি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

আপডেট সময় ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬