ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

শিশু একাডেমির ফুটপাতে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

রাজধানীর শিশু একাডেমি এলাকার ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া ককটেল সদৃশ একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এই ফুটপাতের সামান্য দূরেই অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা প্রসিকিউশনের। এ অবস্থায় বিস্ফোরণের ঘটনাকে খুব গুরুত্ব সহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১ জুন) সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিশু একাডেমির গেটের সামনের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পাওয়া যায়।

তবে বস্তুগুলো ককটেলের মতো দেখতে হলেও এগুলোর ভেতর ককটেলের বিস্ফোরণ ছিল না। পটকার বিস্ফোরণ ছিল। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে রোববার (১ জুন) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে গাজী এম এইচ তামিম বলেন, আগামীকাল শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। কালকের কোর্ট প্রসিডিংস (শুনানি) বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

শিশু একাডেমির ফুটপাতে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

আপডেট সময় ১২:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫