ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মিমির বিয়ে

টালিগঞ্জে আজ বিয়ের আমেজ। নতুন জীবন শুরু করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের বাসাতেই আইনি বিয়ে সারবেন তিনি। খবর কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের।

খবরের সঙ্গে একাধিক ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমটি। যেখানে বন্ধু ও হবু বরের সঙ্গে দেখা গেছে মিমিকে। সবার মুখে হাসি, গায়ে জমকালো সাজ। যদিও এখনো পর্যন্ত বিয়ের প্রসঙ্গে টুঁ শব্দটি করেননি অভিনেত্রী।

গণমাধ্যমের খবর অনুযায়ী, মিমির বরের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। আজ তাদের বাগদানও সম্পন্ন হবে। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।

আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী আয়োজনে হবে সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে পরবর্তীতে ১১ ডিসেম্বর রিসেপশন হবে কলকাতায়। যেখানে টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

মিমির বিয়ের গুঞ্জন অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। যদিও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন বারবার। তবে কয়েক দিন আগে তার বিয়ের নিমন্ত্রণ কার্ড সামনে আসার পর খোলাসা হয়ে যায়। আর আজ কাগজপত্রেই বিবাহিত তকমা গ্রহণ করবেন অভিনেত্রী।

উল্লেখ্য, মিমি চক্রবর্তী ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। প্রথমবার সিনেমায় অভিনয় করেন ‘চ্যাম্পিয়ন’-এ। পরে একাধিক টেলিভিশন ধারাবাহিক করেছেন। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান মিমি। পরবর্তীতে তাকে ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘বাজি’, ‘মিনি’, ‘রক্তবীজ’সহ অনেক আলোচিত সিনেমায় দেখা গেছে। অভিনয় করেছেন বাংলাদেশের ‘তুফান’ সিনেমায়ও।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ মিমির বিয়ে

আপডেট সময় ১০:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬