ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার ২৪ কেজির পাঙাশ ৬৬ হাজারে বিক্রি

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটি ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে পরে ৬৬ হাজার টাকায় বিক্রি করেছেন এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার স্থানীয় জেলে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলের কাছ থেকে ২৪ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত সম্রাট শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে নিয়ে আসা হলে বিশাল আকৃতির পাঙাশটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার এত বড় পাঙাশ মাছ কিনতে পেরে তিনি বেশ আনন্দিত। মাছটি একেবারে টাটকা থাকায় ভালো দাম দিয়ে কিনেছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ২ হাজার ৭৫০ টাকা দরে ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির পাঙাশ, চিতল, কাতল ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পদ্মার ২৪ কেজির পাঙাশ ৬৬ হাজারে বিক্রি

আপডেট সময় ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬