ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী Logo পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর Logo মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার Logo সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক খারাপ ভারতের : তথ্যমন্ত্রী Logo ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো Logo রংপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু Logo ভাষাতত্ত্বের পথিকৃৎ মুহম্মদ আবদুল হাইয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। Logo আগুন সন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র : আইনমন্ত্রী আসাদুজ্জামান Logo নির্মাতা অঞ্জন স্মরণে তিন দিনের আয়োজন Logo ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা

পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর

আপডেট সময় ০১:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬