ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী Logo পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর Logo মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার Logo সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক খারাপ ভারতের : তথ্যমন্ত্রী Logo ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো Logo রংপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু Logo ভাষাতত্ত্বের পথিকৃৎ মুহম্মদ আবদুল হাইয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। Logo আগুন সন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র : আইনমন্ত্রী আসাদুজ্জামান Logo নির্মাতা অঞ্জন স্মরণে তিন দিনের আয়োজন Logo ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা

সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক খারাপ ভারতের : তথ্যমন্ত্রী

সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এর কারণ হিসেবে দেশটির ‘মিজারেবল ফরেন পলিসি’কে দায়ী করেছেন তিনি। তার মতে, ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে পড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের তো একটা হরিবল ফরেন পলিসি আছেই, মিজারেবল ফরেন পলিসি, কারণ উনি তো আপনি দেখবেন ভারতের সাথে তার নেইবার সবার সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সম্পর্ক খারাপ, নেপালের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সম্পর্ক খারাপ। সো ইটস ইউনিক মিজারেবল ফরেন পলিসি যেটা ভারতের। এবং সেটার ইফেক্ট তখন বাংলাদেশের সাথেও পড়ছে। আদারওয়াইজ ইউ নো, ভারতের পাশে আমরা আর আমাদের ওখানে বসে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করা, ওখানকার মিডিয়া সেটাকে সাপোর্ট করা—তো এটা ভারতের মিজারেবল ফরেন পলিসি ছাড়া আমি আর কিছুই বলব না।’

এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘না, এখানে বাধার কোনো কিছু না। উনি ফেরত আসতে চাচ্ছেন, কীভাবে আসতে চাচ্ছেন না চাচ্ছেন এটা উনি বলতে পারবেন। একটা প্রসিডিউর আছে, উনি বিদেশে আছেন, আইনের মাধ্যমে আমরা উনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি এখন প্লেন চাবেন বা উনি কীভাবে আসবেন না আসবেন, সেগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশে একটা প্রচলিত আইন আছে, সেভাবে যদি উনি আসেন, ভরসোর করেন, সেভাবেই আসবেন। এর বাইরে তো আর কোনো স্কোপ নাই।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য ও আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনি আসার তো কোনো স্টেপ নেননি। উনি শুধু এই জিনিসটা, একটা জিনিস দাঁড়াচ্ছেন। উনি আসার স্টেপ নিক, তারপর দেখা যাক না, সিচুয়েশনটাকে আসতে দেন। এটা হচ্ছে শুধু মুখে মুখে আমরা শুনছি, টুপ করে চলে আসবেন, হঠাৎ চলে আসছেন, বিমানে আসবেন, আবার বর্ডার দেখাচ্ছেন। তো আমি যদি জিজ্ঞেস করি, হোয়াই দিস কনফিউশন? একবার বিমান চাচ্ছেন, ওদিকে ওনার দলের গুরুত্বপূর্ণ মানুষ আবার বর্ডার দেখে বেড়াচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আই থিংক ওনাদের মাইন্ডসেট ঠিক করা উচিত যে উনি কীভাবে আসতে চাচ্ছেন বা উনি কীভাবে করবেন। উনি তো মনে হচ্ছে যে, যে আমার মনে হচ্ছে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটা বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট থাকতে চায়। উনারা দেখছেন দুই বছর ইউনূস সরকার যাওয়ার পর, আমাদের এই সরকার আসার পরে আমাদের যে একটা নরমাল হারমনি, এই জিনিসটা আওয়ামী লীগের কোনোভাবেই ভালো লাগছে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের সাথে বিরোধী দলের সম্পর্ক, দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার, দেশ সামনের দিকে চলে যাচ্ছে, পেপার-পত্রিকায় রাষ্ট্রীয় মদদে কোনো খুন নাই, গুম নাই, ব্যাংক লুট নাই, কোনো কিছু নাই এবং আমরা চেষ্টা করছি এরকম একটা মিসম্যানেজমেন্ট, এরকম একটা রাষ্ট্রীয় প্রত্যেকটা সংগঠন ভেঙে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে ফিরে আসার চেষ্টা করছি এবং আমি আগেও বলছি, আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, এটা শুধু শহরে দেখে বোঝা যাবে না, সেখানে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এই যুদ্ধগুলি, খাল কাটা, আরও অন্যান্য যে ইস্যু, এই জিনিসগুলিকে শুধুমাত্র আপনাদের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য, একটা প্যানিক ক্রিয়েট করার জন্য, একটা রাষ্ট… ও চেষ্টা করছে।’

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘এটা তো শুধু এখন দেখেন না, এখানে চিন্ময় থেকে আরম্ভ করে গত দেড় বছর আগে ইউনূস সরকার আসার পর থেকেও তো তারা এই জিনিসটা চেষ্টা করছেন। যে সবসময় দেখানো যে বাংলাদেশের হিন্দু, মুসলমান একই ছাদের নিচে আমরা শান্তিতে থাকি। যেই দুর্গাপূজা, কয়দিন আগে যে আমাদের পূজা হলো, বাংলাদেশের ইতিহাসে সেরকম পূজা হয় নাই প্রত্যেকটা জায়গাতে। তো সুতরাং যখনই কোনো এই পলিটিক্যাল কোনো কনফ্লিক্টে সেখানে কোনো হিন্দু বা মাইনোরিটির লস থেকে যায়, সেটাকে ভারত অন্যভাবে কালার করা যায়, বিকজ ওটা বিজেপির লোকাল পলিটিক্সে সেটাকে নাম্বার দেয়। সুতরাং দে আর ইউজিং দ্য বাংলাদেশি এই জিনিসগুলিকে তাদের লোকাল পলিটিক্সের জন্য।’

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে তিনি বলেন, ‘আমি তো আপনাকে সেটাই বলছি যে, ভারতের যে মিডিয়া যেটা কাজ করছেন, তারা তাদের লোকাল পলিটিক্সে কুকি পয়েন্টের জন্য কাজ করছেন। এই জিনিসগুলি প্রমাণ করলে, এই জিনিসগুলি দেখাতে পারলে, তাহলে তাদের লোকাল পলিটিক্সে এই জিনিসটা বেনিফিট দেয়। তো সুতরাং এই ব্যাপারটা এরকমই। যাদের বোঝার তারা সবাই জানে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ এ দেশ থেকে চলে গিয়েছে, জনমানুষ কীভাবে উনাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। সো ভারত তার যেখানে তার লোকাল পলিটিক্সে বেনিফিট হবে, এইজন্য তারা এই কাজ করছে। এর চেয়ে বাইরে আর কিছুই না, এটা সবাই জানে, সবাই বুঝতে পারছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক খারাপ ভারতের : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬