ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দখল করা এত সহজ নয় : রিজভী

বাংলাদেশ দখল করা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নবগঠিত কেন্দ্রীয় শ্রমিক দলের কমিটি নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে এক যুগান্তকারী সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন। সিদ্ধান্তের আলোকে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন ক্ষেত্রে মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ক্ষেত্রে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে।

আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

দেশে ক্রান্তিকাল তৈরির চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের কিছু লোক দিয়ে এ অস্থিরতা তৈরি করছে।

রুহুল কবির রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন যে, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। যে দেশের লোক লুঙ্গি পড়ে স্টেইনগান হাতে দেশ স্বাধীন করেছে, সে দেশ দখল করা এত সহজ নয়।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ দখল করা এত সহজ নয় : রিজভী

আপডেট সময় ১২:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬