ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার Logo বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন Logo জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন Logo সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী Logo সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা Logo জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন Logo জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু Logo নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার Logo গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে, ভেতরে আটকে পড়া চালক-হেলপার উদ্ধার Logo সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতা

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ০৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ০২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ০৩ প্লাটুন এবং কক্সবাজারে ০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ০৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ১০:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬