ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের Logo ১ বছর বিরতির পর ৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারী Logo দেড়-দুই মাসে বদলে যাবে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা : এসপি মাসুদ Logo প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী Logo গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল Logo বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু Logo অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে ঔষধ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে Logo বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা Logo গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘গণপ্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান রাশেদ খাঁনের Logo ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড ছিল না, বরং ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে সরকারের নীতির অংশ ছিল বলে যুক্তিতর্কে তুলে ধরেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এসব হত্যাকাণ্ড ও গুমের নীতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকে এসেছিল বলে দাবি করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তুলে ধরেন এই প্রসিকিউটর। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দ্বিতীয় দিনের মতো আজ যুক্তিতর্ক শেষ হয়।

যুক্তিতর্কে প্রসিকিউটর তামিম বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে হত্যাকাণ্ড চলেছে, এটা কি শুধু জিয়াউল আহসানের মাথা থেকে এসেছে? না মাই লর্ড। এসব এসেছে সরকারের নির্বাহী প্রধান শেখ হাসিনার মাথা থেকে। বাস্তবায়ন ও বিভিন্ন প্যাটার্ন তৈরি করেছেন জিয়াউল। তবে নীতিটি এসেছে সরকার থেকে।’

প্রসিকিউশন জানায়, সরকারের ভিন্নমত যারা প্রকাশ করবে, ফেসবুকে সরকারের বিরুদ্ধে যারা লিখবে, তাদের তুলে নিয়ে আসার নীতি ছিল। এর উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ দেখিয়ে ক্ষমতায় থাকতে যেসব ব্যক্তি হুমকি হয়ে উঠবেন, প্রতিবাদ করবেন, তাদের নির্মূল করতে হবে। এটাই ছিল সরকারের নীতি।

সরকারি নীতি প্রমাণে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে গাজী তামিম জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত গুম কমিশনে হাইকোর্ট বিভাগের দুজন অবসরপ্রাপ্ত বিচারক ও তিনজন মানবাধিকারকর্মী ছিলেন। কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনটি মামলার নথিতে জমা দেওয়া হয়েছিল। এখন চূড়ান্ত প্রতিবেদন এসেছে। সেটি আদালতে উপস্থাপনের জন্য আবেদন করেন তিনি।

ওই প্রতিবেদন আদালতে কীভাবে আসছে, তা নিয়ে আপত্তি তোলেন জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার। তিনি বলেন, প্রতিবেদনের একটি অংশ আগেই প্রদর্শিত হয়েছে। কিন্তু চূড়ান্ত প্রতিবেদন না থাকায় এ বিষয়ে সাক্ষীকে জেরা করা হয়নি। এখন নতুন করে এটি আদালতে উপস্থাপন করা হচ্ছে কীভাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জবাবে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এটি সরকারি নথি। ট্রাইব্যুনাল আইনের ৯(৪) ধারার বিধান অনুযায়ী সরকারি নথির বিষয়ে বিচারিক নোটিশ নিতে পারে। এছাড়া বই, সংবাদপত্র, প্রতিবেদন বা সিদ্ধান্ত রেফার করা যায়। প্রতিবেদনটি সরকারি প্রকাশনা থেকে হুবহু ছাপানো হয়েছে। এতে কোনো শব্দ, বাক্য বা ফুটনোট পরিবর্তন করা হয়নি।

যুক্তিতর্কে গুম কমিশনের প্রতিবেদনের ৪৪ ও ৪৫ পৃষ্ঠা তুলে ধরে বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালার বিবরণ দিয়ে তিনি বলেন, এসব বন্দিশালা কোথায় ছিল, গুমের শিকার ব্যক্তিদের রাখার পর কীভাবে হত্যা করা হতো- তা উল্লেখ রয়েছে। এ ধরনের বন্দিশালা শুধু বরিশাল বা গাজীপুরে নয়, দেশজুড়ে ছিল। বাংলাদেশে অধিকাংশ গুমের ঘটনা পুলিশ ও গোয়েন্দা সংস্থার ইউনিটগুলোর মাধ্যমে সংঘটিত হয়েছে বলে জানতে পেরেছে কমিশন। তবে ভুক্তভোগী, সাক্ষী ও তাদের পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন র‍্যাবের (বর্তমানে এসআরবি) নাম। এরপর ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির সংশ্লিষ্টতার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

তিনি আরও বলেন, পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ভবনের নিচতলায় গোপন বন্দিশালা থাকার বিষয়টি সরকারের নীতি প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ। একজনকে গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার বিধান থাকলেও বিভিন্ন সংস্থার ভবনে এমন বন্দিশালা কেন তৈরি করা হয়েছিল, সে প্রশ্ন তোলেন এই প্রসিকিউটর।

গুম কমিশনের প্রতিবেদনের ৪৫ পৃষ্ঠা থেকে উদ্ধৃত করে তামিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত ঘটনায় সহায়তা করেছে পুলিশ। এর মধ্যে বিচারবহির্ভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতন, ভিন্নমত দমন ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ২০০৯ সাল থেকে ঘটেছে। পুলিশকে রাজনৈতিকীকরণ করা হয়েছিল। তারা স্বাভাবিক জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার চেয়ে সরকারের নীতি বাস্তবায়নে বেশি ভূমিকা রেখেছে।

যুক্তিতর্কে ঢাকার পুলিশ সদর দপ্তর ও বগুড়া পুলিশ লাইন্সে গোপন বন্দিশালায় আটক থাকার দুটি বর্ণনা তুলে ধরেন তিনি। গুম কমিশনের প্রতিবেদনে উদ্ধৃত ২২ বছর বয়সী এক ব্যক্তির বক্তব্য অনুযায়ী, তাকে চোখ বেঁধে ঢাকা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছিল। সেখানে প্রায় এক সপ্তাহ একটি বড় ভবনের কক্ষে রাখা হয়। কক্ষটিতে কাঠের দরজা, জানালা, ফ্যান ও লাইট থাকলেও ঘুমানোর জন্য কোনো খাট ছিল না। মেঝেতে জায়নামাজ দেওয়া ছিল। সেখানে থাকা পাহারাদারদের কথাবার্তা থেকে তিনি জায়গাটি পুলিশ সদর দপ্তর বলে বুঝতে পারেন।

প্রতিবেদনের ৪৬ পৃষ্ঠা থেকে আরেক ব্যক্তির বর্ণনা তুলে ধরে এই প্রসিকিউটর বলেন, ঢাকা থেকে ওই ব্যক্তিকে বগুড়ায় নিয়ে যাওয়া হয়। তাকে বগুড়া পুলিশ লাইন্সের ভবনের নিচতলার একটি বড় হলরুমে রাখা হয়েছিল বলে কনস্টেবলদের কথায় নিশ্চিত হন। সেখানে প্রায় চার মাস ছিলেন তিনি। হলরুমে দুটি দরজা ও কয়েকটি জানালা ছিল। সেখান থেকে বাইরে একটি বড় মাঠ দেখা যেতো। ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, সেখানে একদিন এসেছিলেন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। তাকে মারধর, মানসিক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি ও পরিবারের সদস্যদের তুলে আনার ভয় দেখানো হতো।

এসব তথ্য ও প্রতিবেদন তুলে ধরে গুম-খুনের ঘটনাগুলো সরকারের নীতির অংশ ছিল বলে যুক্তিতর্কে উপস্থাপন করে প্রসিকিউশন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের

গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল

আপডেট সময় ০৬:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬