ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু Logo অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে ঔষধ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে Logo বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা Logo গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘গণপ্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান রাশেদ খাঁনের Logo ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে’—বঙ্গভবনে শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি Logo আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান Logo কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার Logo হরমুজে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ইরানের হুঁশিয়ারি

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং ‌‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার’ বিতর্কিত হুমকি দিয়েছেন। বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতীয় সংবাদপত্রটি তার এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় গতকাল মঙ্গলবার অর্জুন সিং সাংবাদিকদের বলছিলেন, ‘আমরা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’

কীভাবে নেবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেভাবে নিতে হবে, নিয়ে নেব।’ অর্জুন সিংয়ের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।

যদিও ভিন্ন অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার ভাষ্য, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’

দিলীপের পরামর্শ, ‘বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

আপডেট সময় ০৬:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬