ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল Logo একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তারা সবাই নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয় Logo মজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক অসন্তোষ, ৩ কারখানায় ছুটি Logo ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন খোলার আহ্বান Logo এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে Logo চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন Logo চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা Logo দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে সংলাপে ৫৫ দল

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়। দুপুরে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদন সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতোমধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হয়ে গেছে।

প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রতিবেদন জমা হয়েছে। মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম।

পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। ১৩ নভেম্বর সকালে যৌথ টিমের সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। তারা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। তদন্ত কমিটি ঘটনার বিভিন্ন আলামত ও তথ্যপ্রমাণ, ঘটনার সময়কার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছেন। তদন্তের কাজ শেষ না হওয়ায় ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় নেয় কমিটি। ২৪ নভেম্বর ছিল শেষ দিন।

তদন্ত কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্য সচিব করা হয়। এ ছাড়া সদস্য হিসেবে বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

আপডেট সময় ০৩:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬