ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল Logo একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তারা সবাই নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয় Logo মজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক অসন্তোষ, ৩ কারখানায় ছুটি Logo ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন খোলার আহ্বান Logo এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে Logo চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন Logo চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা Logo দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে সংলাপে ৫৫ দল

চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন

চট্টগ্রামের নগরের বাকলিয়া থানায় ২ হাজার ৭৫০ ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) ও খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশাররফ আলী (৩৮)।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ জুলাই নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে আলম, মোশাররফ আলী ও সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের বহন করা ব্যাগ থেকে ২ হাজার ৭৫০ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০, মোশাররফের কাছ থেকে ৮৬৫ এবং সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল

চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬