ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান Logo শনিবার থেকে সব কারখানা চালু হোক, সেটিই আমাদের প্রত্যাশা: শ্রমমন্ত্রী Logo আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে হুমায়ুন ক‌বির‌কে অংশগ্রহণের আমন্ত্রণ Logo প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর Logo স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন Logo ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত Logo জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন সিভাসুর অধ্যাপক হুমায়ূন কবির Logo বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার টানাটানি, জিতবে কে? Logo রুশ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের Logo আইনবহির্ভূতভাবে নিয়োগে বাধা দিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে নিবন্ধন ফি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীদের নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা এবং ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ৫ম সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম চলবে। আগে নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। ইতোমধ্যে যারা নির্ধারিত পুরোনো ফি দিয়ে নিবন্ধন করেছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। তবে সনদ ফি ও অতিথি নিবন্ধন ফি অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন ফি কমানো হয়েছে। আগে শিক্ষার্থীরা ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ জমা দিয়েছেন। এখন অতিরিক্ত অর্থ একই ইলেকট্রনিক পদ্ধতিতে ফেরত দেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে সমাবর্তনের নিবন্ধন কমিটি সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমি মনে করি, সমাবর্তন প্রতিটি শিক্ষার্থীর জীবনে একবার আসে। সুতরাং, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে আমরা নিবন্ধনের সময় বাড়িয়েছি এবং ফি কমিয়েছি। যদিও এতে আমাদের কিছুটা ব্যয়ভার বহন করতে কষ্ট হবে। তবুও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান

ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল

আপডেট সময় ০৩:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬