রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

দারুসসালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

রাজধানী মিরপুর দারুসসালাম আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে নিহতদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫ বছর।

শনিবার (৩১ মে) দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দারুসসালাম বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডি পট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টাও করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com