ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট Logo ইতিহাস গড়তে চলেছেন পাকিস্তানি বৈমানিক, চীনা মহাকাশযানে পাড়ি দিচ্ছেন মহাশূন্যে Logo ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা Logo জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন Logo নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব

১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বুধবারের বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি ঢাকা মহানগরী বাদে দেশের অন্যান্য মহানগরীর বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।

তিনি বলেন, আগামীকাল (বুধবার) ঢাকা মহানগর ছাড়া দেশের অবশিষ্ট মহানগরীতে জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি জামায়াতের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা

১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

আপডেট সময় ০৫:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬