ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা Logo জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন Logo নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব Logo দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি Logo গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে Logo ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে

অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন ও সচেতনতা সৃষ্টি যথেষ্ট নয়; প্রয়োজন আইনের কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই সহিংসতার শিকার ব্যক্তিরা ন্যায়বিচার পাচ্ছেন না। তাই এসব ঘাটতি দূর করে সহজলভ্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যে এ সংলাপের আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী অধিকার ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চললেও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা পরিবর্তন করতে হবে। একই সঙ্গে সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মূল প্রবন্ধে এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, দেশে আইন থাকলেও সহিংসতার শিকার ব্যক্তিরা অনেক ক্ষেত্রে ন্যায়বিচার পাচ্ছেন না। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব এর বড় কারণ। অভিযোগ জানানোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, দ্রুত তদন্ত এবং বিশেষ করে প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে।

প্যানেল আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া শুধু আইন ও নীতিমালা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতার ধারণা গড়ে তুলতে হবে। বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীদের অভিজ্ঞতা বুঝতে পৃথকভাবে তথ্য বিশ্লেষণের ওপরও গুরুত্ব দেন তিনি। নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন।

চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেন, অনেক নারী সাহস করে সহিংসতার অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে আবারও হয়রানি ও ভোগান্তির শিকার হন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তার ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। অভিযোগ জানানোর পর যথাযথ সেবা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করতে হবে, যাতে সহায়তা চাইতে গিয়ে কেউ নতুন করে ক্ষতির মুখে না পড়েন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বৈষম্য দূর করতে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগও রয়েছে। কিন্তু সাংবিধানিক অধিকার এবং বাস্তবে ন্যায়বিচার পাওয়ার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এ ব্যবধান দূর করতে পুলিশের প্রশিক্ষণ, মামলার আলামত সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আরও জোরদার করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে এসব সেবা পৌঁছানো জরুরি। সহিংসতা প্রতিরোধ ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সুইডেনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা বলেন, আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দুটি কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নের প্রায় এক কোটি ইউরো বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি।

ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অর্থায়ন এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাপনী বক্তব্যে এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবারে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের দায়িত্ব শুধু ১৬ দিনের প্রচারাভিযানে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি সারা বছরের কাজ ও অঙ্গীকার হতে হবে।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি পরিবেশনা উপস্থাপন করে। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে একাত্মতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২৪ নভেম্বর শুরু হওয়া এ প্রচারাভিযান আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের মধ্য দিয়ে শেষ হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা

অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা

আপডেট সময় ০৪:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬