ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে Logo ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে Logo বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ Logo পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা Logo ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা, তথ্য ফাঁস Logo যানজট নিরসনে বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য হবে পৃথক লেন : চসিক প্রশাসক Logo ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে শিমু বেগম (৪৫) নামে এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর খন্দকারের (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত শিমু বেগম মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী।

অভিযুক্ত সাগর খন্দকারের (২৫) একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে।

নিহতের স্বামী আলম পীর অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে বাড়ি ফেরার পথে শিমুর ওপর অতর্কিত হামলা চালান সাগর। এ সময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপালে শিমুর ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর), পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলম পীর আরও অভিযোগ করেন, এর আগেও সাগর তার ওপর হামলা চালিয়েছিলেন। মাদক মামলায় সাগরের গ্রেপ্তারের পেছনে তিনি জড়িত বলে সন্দেহ করতেন অভিযুক্ত। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর সেই ঘটনার প্রতিশোধ নিতেই সাগর তার স্ত্রীর ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলুস পাঠান বলেন, সাগর এর আগে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। নিহতের স্বামীকে ওই গ্রেপ্তারের পেছনে দায়ী সন্দেহ করে জামিনে বেরিয়ে তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এখনো পর্যন্ত নিহত স্বজনরা কেউ অভিযোগ করেননি, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬