ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুরা নাবায় মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

পবিত্র কোরআনের ৭৮তম সুরা, সুরা নাবা। ‘নাবা’ অর্থ মহাসংবাদ। এ সুরার মূল আলোচ্য বিষয় কেয়ামত, পুনরুত্থান ও পরকালের বিচার। মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে—এমন বিশ্বাস অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও আল্লাহ তায়ালা এই সুরায় প্রকৃতির নানা নিদর্শন তুলে ধরে বিষয়টি বুঝিয়েছেন। একই সঙ্গে মানুষের জীবন, দায়িত্ববোধ এবং পরকালের প্রস্তুতি সম্পর্কে দিয়েছেন গুরুত্বপূর্ণ শিক্ষা।

সুরার শুরুতেই আল্লাহ বলেন, ‘তারা পরস্পর কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? মহাসংবাদ সম্পর্কে, যে বিষয়ে তারা মতভেদ করছে।’ (সুরা নাবা, আয়াত: ১-৩)। এখানে মহাসংবাদ বলতে কেয়ামত ও পুনরুত্থানের কথা বোঝানো হয়েছে। মানুষ পরকাল নিয়ে নানা প্রশ্ন ও মতভেদে জড়িয়ে পড়লেও একদিন এর বাস্তবতা সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে।

এরপর আল্লাহ মানুষকে নিজের চারপাশের সৃষ্টিজগৎ নিয়ে ভাবতে বলেছেন। পৃথিবীকে করেছেন বিছানার মতো, পাহাড়কে করেছেন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ঘুমকে করেছেন বিশ্রামের মাধ্যম, রাতকে করেছেন আবরণ এবং দিনকে করেছেন জীবিকা অন্বেষণের সময়। আকাশকে করেছেন সুদৃঢ় ছাদ এবং সূর্যকে করেছেন উজ্জ্বল প্রদীপ। বৃষ্টি বর্ষণের মাধ্যমে উৎপন্ন করেছেন শস্য, উদ্ভিদ ও ঘন উদ্যান। (সুরা নাবা, আয়াত: ৬-১৬)

এসব নিদর্শন মানুষকে মনে করিয়ে দেয়, এই বিশাল সৃষ্টিজগৎ কোনো উদ্দেশ্যহীন ব্যবস্থা নয়। যিনি এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পৃথিবী পরিচালনা করছেন, মানুষের মৃত্যুর পর পুনরায় জীবিত করাও তাঁর জন্য কঠিন নয়। তাই প্রকৃতির নেয়ামত ভোগ করার পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব।

সুরাটিতে কেয়ামতের ভয়াবহতার কথাও তুলে ধরা হয়েছে। সেদিন শিঙায় ফুঁ দেওয়া হবে, মানুষ দলে দলে উপস্থিত হবে এবং আকাশ খুলে দেওয়া হবে। পাহাড়গুলো চলতে শুরু করবে, পরিণত হবে মরীচিকার মতো। সেদিন সত্য অস্বীকারকারীদের জন্য অপেক্ষা করবে কঠিন পরিণতি। জাহান্নাম হবে সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তনস্থল। সেখানে তারা দীর্ঘকাল অবস্থান করবে। (সুরা নাবা, আয়াত: ১৭-৩০)

এ বর্ণনা মানুষকে সতর্ক করে দেয়, দুনিয়ার জীবনই শেষ নয়। ক্ষমতা, সম্পদ, খ্যাতি কিংবা সামাজিক মর্যাদা কোনো কিছুই পরকালের জবাবদিহি থেকে রক্ষা করতে পারবে না। জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। বিশেষ করে যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে এবং সীমালঙ্ঘনে লিপ্ত হয়, তাদের জন্য রয়েছে কঠিন সতর্কবার্তা।

অন্যদিকে মুত্তাকিদের জন্য রয়েছে সফলতার সুসংবাদ। তাদের জন্য প্রস্তুত রয়েছে উদ্যান, আঙুর, সমবয়সী সঙ্গিনী এবং পরিপূর্ণ পানপাত্র। সেখানে তারা কোনো অসার কথা কিংবা মিথ্যা শুনবে না। এটি তাদের সৎকর্ম ও আল্লাহভীতির প্রতিদান। (সুরা নাবা, আয়াত: ৩১-৩৬)

সুরার শেষাংশে আল্লাহর মহিমা ও কর্তৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, সেদিন মানুষ নিজের কৃতকর্ম দেখতে পাবে। অবিশ্বাসীরা আফসোস করে বলবে, হায়! আমি যদি মাটি হয়ে যেতাম! (সুরা নাবা, আয়াত: ৪০)

সুরা নাবার অন্যতম শিক্ষা হলো, পরকালকে অস্বীকার করে কিংবা ভুলে গিয়ে জীবন পরিচালনা করা বুদ্ধিমানের কাজ নয়। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তাই প্রতিটি দিনকে কাজে লাগিয়ে সৎকর্ম করা, অন্যের অধিকার রক্ষা করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং পরকালের প্রস্তুতি নেওয়াই একজন মুমিনের দায়িত্ব। মৃত্যুর পরের জীবনের সফলতাই প্রকৃত সফলতা—সুরা নাবা মানুষকে এই সত্য স্মরণ করিয়ে দেয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সুরা নাবায় মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

আপডেট সময় ১২:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬