ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই গোলের ধাক্কায় সান্তোস, প্রশ্নের মুখে নেইমারের ভবিষ্যৎ

মৌসুমের শেষ দিকে এসে আবারও হারের মুখ দেখল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২–০ গোলে হেরেছে নেইমার জুনিয়রের দল।

পুরো ৯০ মিনিট মাঠে থেকেও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। এই হারের পর সান্তোসের মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এসেছে ক্লাবটিতে নেইমারের ভবিষ্যৎও।

সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় সান্তোস ও গ্রেমিও। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে সান্তোস।

তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের ভালো সুযোগ তৈরি করেন নেইমার। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতন। এর পর ১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়ালেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ায় সেটি বাতিল হয়। পরে পুনরায় নেওয়া ফ্রি-কিকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় সান্তোস। নেইমারও সতীর্থদের নিয়ে একাধিক আক্রমণ তৈরি করেন। কিন্তু গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতনের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় স্বাগতিকদের। ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রেইথওয়েট। শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্রেমিও।

এই হারে ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের নবম স্থানেই থাকল সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়ার লড়াইও কঠিন হয়ে উঠল ক্লাবটির জন্য। অন্যদিকে জয়ের ফলে ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও।

মাঠের এই হতাশার মধ্যেই নেইমারকে ঘিরে বড় প্রশ্ন সান্তোসে থাকবেন, নাকি মৌসুম শেষে নতুন ঠিকানা খুঁজবেন তিনি? নেইমারের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নতুন চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আগামী ১২ ডিসেম্বর সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচিত নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই নেইমারের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে তার। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চলতি মৌসুমে সান্তোসের জার্সিতে নেইমারের সামনে রয়েছে আরো দুটি লিগ ম্যাচ ২৯ নভেম্বর ভিটোরিয়ার বিপক্ষে এবং ২ ডিসেম্বর বোটাফোগোর বিপক্ষে। এরপরই শেষ হবে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ঘিরে অপেক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়।

৯০ মিনিটের মাঠের লড়াইয়ে হার, সামনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়সীমা! সব মিলিয়ে সান্তোস ও নেইমার দুই পক্ষের জন্যই শেষ কয়েকটি ম্যাচ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, ২০২৭ সালেও সান্তোসের জার্সিতে দেখা যাবে কি না ব্রাজিলিয়ান তারকাকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই গোলের ধাক্কায় সান্তোস, প্রশ্নের মুখে নেইমারের ভবিষ্যৎ

আপডেট সময় ১১:১৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬