ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর Logo ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট Logo জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার Logo চিকিৎসায় অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo বোনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের পর বারান্দা থেকে লাফ ভাইয়ের Logo চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান গ্রেপ্তার Logo প্যারিসে বাংলাদেশের সশস্ত্রবাহিনী দিবস উদযাপন Logo মন্ত্রণালয় ও বিচারককে বৃদ্ধাঙ্গুলি: দণ্ডিত রেজিস্ট্রার শাহিনের খুঁটির জোর কোথায়? Logo আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে

ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর

হেমন্তের শিশিরভেজা ২৪ নভেম্বরের এক সকালে যোরহাটের মাটিতে যে কন্যার জন্ম হয়েছিল, কালের নিয়মে তিনিই একদিন হয়ে উঠেছিলেন আসামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। আজ সেই মহীয়সী নারী, আসামের প্রথম ও একমাত্র নারী মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুরের জন্মদিন।

সৈয়দা আনোয়ারা তৈমুর ১৯৩৬ সালের এই দিনটিতে জন্ম নেন এবং চির বিদায় নেন ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর । তিনি ছিলেন ভারতের আসাম রাজ্যের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী মুখ্যমন্ত্রী এবং ভারতের যেকোনো রাজ্যের প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী।

এই মহীয়সী নারী আলিগড়ের জ্ঞানদীপ্ত প্রাঙ্গণ থেকে যোরহাটের শ্রেণিকক্ষ—অর্থনীতির জটিল তত্ত্ব শেখাতে শেখাতেই তিনি পাঠ নিয়েছিলেন মানুষের জীবনের, তাদের বঞ্চনা আর অধিকারের। পানের বাটা হাতে, চোখে চশমা এঁটে সাদাসিধে আটপৌরে বেশে যখন তিনি রাজনীতির ময়দানে পা রাখলেন, তখন অনেকেই তাকে স্নেহশীল এক শিক্ষিকার রূপেই দেখেছিলেন। কিন্তু ১৯৮০ সালের ডিসেম্বরে আসাম যখন আন্দোলনের দাবানলে জ্বলছে, প্রশাসনের চাকা যখন স্থবির, ঠিক সেই ঝোড়ো হাওয়ার মুখেই হাল ধরলেন তিনি।

পুরুষতান্ত্রিক রাজনীতির কঠিন প্রাচীর ভেঙে তিনি শুধু আসামের প্রথম নারী মুখ্যমন্ত্রীই হননি, ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসেবেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন। মাত্র সাত মাসের শাসনকাল, অথচ কী অদম্য সাহস আর প্রশাসনিক দৃঢ়তা!

জীবনের শেষ প্রান্তে এসে নিয়তির এক নিষ্ঠুর পরিহাসে যে মাটির জন্য তিনি আজীবন লড়েছেন, সেই আসামের নাগরিকপঞ্জিতেই তার নাম ওঠেনি। সুদূর অস্ট্রেলিয়ার নির্জন প্রবাসে বসে জন্মভূমির এই অভিমান বুকে নিয়েই ২০২০ সালের সেপ্টেম্বরে চিরবিদায় নেন তিনি।

আজ তার জন্মদিনে ইতিহাসের পাতা উল্টালে কোনো পদকের ঝলকানি নয়, বরং ভেসে ওঠে এক নির্ভীক রাষ্ট্রনায়কের প্রতিচ্ছবি—যিনি প্রমাণ করেছিলেন, প্রতিকূলতার ঝড় যত প্রবলই হোক, আত্মবিশ্বাস আর প্রজ্ঞার আলোয় একজন নারী একাই একটি যুগের দিকনির্দেশক হতে পারেন। জন্মদিনে ব্রহ্মপুত্রের উপত্যকা থেকে শত সহস্র শ্রদ্ধা এই অগ্নিকন্যার প্রতি।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর

ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর

আপডেট সময় ০৯:০০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬