ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যে ২ গুনাহ করলে মৃত্যুর আগেই ভোগ করতে হবে কঠিন শাস্তি

গুনাহ বা পাপ মানুষকে মহান আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। সেই সঙ্গে ধীরে ধীরে এটি মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। এমনকি মানুষ পাপ বা গুনাহের কারণে তার প্রাপ্য রিজিক থেকেও বঞ্চিত হয়। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ৪০২২)

তবে মহান রাব্বুল আলামিন পরম করুণাময় ও অসীম দয়ালু। যার ফলে তিনি বান্দার অনেক গুনাহ বা পাপই ক্ষমা করে দেন। পবিত্র কুরআনে খোদ আল্লাহ তা’আলা ঘোষণা দিয়েছেন, ‘আর তোমাদের প্রতি যে মুসিবত (বিপদ) আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মেরই ফল। আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন।’ (সুরা আশ-শুরা, আয়াত: ৩০)

এ ক্ষেত্রে সগিরা গুনাহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ হলেও উত্তমরূপে তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। এমনকি কোনো কোনো কবিরা গুনাহের ক্ষেত্রে তওবা না করে মারা গেলে নিশ্চিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়ার কথাও হাদিসে এসেছে।

এজন্য গুনাহ বা পাপ থেকে বিরত থাকার ব্যাপারে পবিত্র কুরআনেও কঠোর বার্তা এসেছে। এমনকি এর জন্য ভয়ংকর শাস্তির কথাও এসেছে। ইরশাদ হয়েছে, ‘গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্য অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা (অনুশোচনা নিয়ে) ফিরে আসে। (সুরা আস-সাজদাহ, আয়াত: ২১)

এ ক্ষেত্রে কিছু গুনাহ বা পাপ রয়েছে যেগুলোর জন্য আখিরাতে ভয়ংকর শাস্তি তো আছেই, এর আগে দুনিয়াতেও এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। এর মধ্যে একটি হলো— কারও দোষ-ত্রুটি অনুসন্ধান করা। আর অন্যটি রক্তের সম্পর্ক ছিন্ন করা। দুনিয়া ও আখিরাতে এই দুই পাপের জন্য কঠিন শাস্তি নির্ধারিত থাকলেও প্রায়সময়ই মানুষ এসব গুনাহে লিপ্ত হন।

কারও গোপন দোষ-ত্রুটি অনুসন্ধান করলে দুনিয়াতে লাঞ্ছিত হওয়ার পাশাপাশি আখিরাতেও এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। ইবনু উমার (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার রাসুল (সা.) মিম্বারে উঠে চিৎকার দিয়ে বললেন— হে ওই জামাত, যারা মুখে ইসলাম কবুল করেছ, কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি, তোমরা মুসলিমদের কষ্ট দেবে না, তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা, যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তা’য়ালা দুনিয়াতে তার গোপন দোষ প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ তা’আলা প্রকাশ করে দেবেন, তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভেতরে অবস্থান করে থাকলেও। (সুনান আত তিরমিজি, হাদিস: ২০৩২)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— যে ব্যক্তি কোনো মুসলিমের পার্থিব বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করলো, আল্লাহ কিয়ামতের দিন তার পারলৌকিক বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করবেন। কোনো ব্যক্তি অপর মুসলিমের দোষ গোপন রাখলে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যে ব্যক্তি অপর ব্যক্তির কষ্ট-কাঠিন্য সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার কষ্ট সহজ করে দেবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য-সহযোগিতায় রত (লিপ্ত) থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্য-সহায়তায় রত থাকেন।

একই হাদিসে আরও এসেছে, কোনো ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো পথ অবলম্বন করলে, আল্লাহ এই উসিলায় তার জন্য জান্নাতের একটি পথ সুগম করে দেন। যখন কোনো লোকসমষ্টি আল্লাহর ঘরসমূহের মধ্যকার কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা শিক্ষা করে, তখন মালায়িকাহ (ফেরেশতা) তাদের পরিবেষ্টন করে রাখেন, তাদের ওপর প্রশান্তি নাযিল হয়, দয়া ও অনুগ্রহ তাদের আবৃত করে নেয় এবং আল্লাহ তাঁর নিকটে অবস্থানকারীদের (মালায়িকাহ বা ফেরেশতাদের) সঙ্গে তাদের বিষয়ে আলোচনা করেন। (পৃথিবীতে) যার সৎকর্ম কম হবে, (আখিরাতে) তার বংশমর্যাদা কোনো উপকারে আসবে না। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ২২৫)

ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা

রক্তের সম্পর্ক ছিন্ন করা ও ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাও বড় গুনাহের অন্তর্ভুক্ত। এ ক্ষেত্রে আখিরাতের শাস্তির আগে দুনিয়ার শাস্তি নির্ধারিত রয়েছে। আবু বকরা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন— (ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে) বিদ্রোহ ও রক্তসম্পৰ্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক আর কোনো পাপ নেই, আল্লাহ তা’য়ালা যার সাজা পৃথিবীতেও প্রদান করেন এবং আখিরাতের জন্যও অবশিষ্ট রাখেন। (সুনান আত তিরমিজি, হাদিস: ২৫১১)

আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, নবীজি (সা.) বলেছেন— মহান আল্লাহ বিদ্রোহী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো অন্য কাউকে দুনিয়াতে অতি দ্রুত আযাব (শাস্তি) দেয়ার পরও আখিরাতের আযাবও তার জন্য জমা করে রাখেননি। (সুনান আবু দাউদ, হাদিস: ৪৯০২)

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যে ২ গুনাহ করলে মৃত্যুর আগেই ভোগ করতে হবে কঠিন শাস্তি

যে ২ গুনাহ করলে মৃত্যুর আগেই ভোগ করতে হবে কঠিন শাস্তি

আপডেট সময় ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬