বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

টানা চতুর্থ দিনের মতো বন্ধ চক্ষুবিজ্ঞান হাসপাতাল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিয়মিত পাঁচ-সাত হাজার মানুষের পদচারণায় সরগরম থাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এখন পিনপতন নীরবতা। হাসপাতালটির প্রধান দুটি ফটক বন্ধ। ভেতরে অলস সময় কাটাচ্ছে পুলিশ। সকাল থেকে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ফিরে যাচ্ছেন।

শনিবার জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে গিয়ে সরেজমিনে এ চিত্র পাওয়া গেছে।

স্বপন নামের একজন তার ছেলে আলামিনকে নিয়ে এসেছেন। প্রধান ফটকের সামনে কিছুক্ষণ থেকে চলে গেছেন।

রেখার (৬০) এই হাসপাতালে অপারেশন হয়েছে। গত বৃহস্পতিবার এসে ফিরে গেছেন। আজও (শনিবার) এসে ফিরে গেলেন।

জানা গেছে, হাসপাতালটির সব সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে জুলাই গণঅভ্যুত্থানে আহত শতাধিক যোদ্ধা অবস্থান করছেন। শুধু তাদের রান্নার জন্য দু-একজন লোক আছে। এর বাইরে হাসপাতালের কোনো স্টাফ নেই।

উল্লেখ্য, গেল বুধবার নিরাপত্তার দাবিতে হাসপাতালটির চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিতে হামলা করে জুলাই গণআন্দোলনের আহত যোদ্ধারা। এতে চিকিৎসকসহ ১৫ জন স্টাফ আহত হন। আতঙ্কে হাসপাতাল ছাড়েন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এরপর থেকে হাসপাতালটির দখল নিয়ে আছেন জুলাই যোদ্ধারা।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com