ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা Logo রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, আরেক মাইলফলক Logo জুলাই গণ-অভ্যুত্থানেই ঐক্য প্রতিষ্ঠিত, আরও সুসংহত করতে চাই: মাহাদী আমীন Logo হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম Logo শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ Logo দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী Logo নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তাব মোদির Logo ৪ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, যোগ দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের কাদিরের সিএনজি গ্যারেজের গলিতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ আরও তিন-চারজন এ হামলা চালায়। তারা সানাউল্লাহকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, তারা একটি কোপাকোপির ঘটনার কথা জানতে পেরেছেন, তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় ০৫:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬