ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ Logo হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন Logo সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন Logo রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার Logo পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা Logo ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ Logo ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. সাকিব আহম্মেদ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, গতকাল রোববার সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬