ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরিচয় সংকটে জিয়াউলের সাক্ষী, বাবার জায়গায় স্বামীর নাম Logo শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ Logo আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪৬ কারখানায় উৎপাদন বন্ধ Logo ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি Logo ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু Logo মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ Logo নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা Logo মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ Logo জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পাশের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস করছে। বিভিন্ন স্থানে পেট্রল বোমা মারছে। থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ মারছে। তাদের এসব আগুন সন্ত্রাস চলতে দেওয়া হবে না।

দুলু বলেন, ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে। নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ব্যাপারে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্টরা দেশের সাধারণ ছাত্র-জনতার উপরে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। ছাত্রীদের উপরে কিভাবে হামলা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। এসব কথাই দেশের মানুষের মনে আছে। বাংলাদেশ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নতুন করে কোন নৈরাজ্য করার চেষ্টা করছে দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সারাদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বিকালে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু আরও বলেন, ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে বসে থেকে নিজের দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলছে। নেতাকর্মীদের অগ্নি সন্ত্রাসের জন্য উৎসাহিত করে তাদের বিপদে ফেলার পাশাপাশি দেশের সাধারণ মানুষকে হত্যা করতে উৎসাহিত করছে। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণ করার বৃথা চেষ্টা করছে। এই দেশে আওয়ামী লীগকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তাদের সকল অপকর্ম সর্ম্পকে দেশের মানুষ সজাগ রয়েছে।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনালের সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এর আগে নাটোর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাস টার্মিনালের সমাবেশে মিলিত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পরিচয় সংকটে জিয়াউলের সাক্ষী, বাবার জায়গায় স্বামীর নাম

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু

আপডেট সময় ০৬:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬