ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি Logo ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু Logo মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ Logo নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা Logo মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ Logo জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত Logo পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান Logo ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি Logo রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু

মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ান (এসআরবি)-২।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি ও মুল্লুক চান সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

এসআরবি-২-এর সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিমের নেতৃত্বে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি, মুল্লুক চান সড়কে মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে হাবিবুল ইসলাম রানাকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই ঘটনায় অন্য তিনজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫ পুরিয়া হেরোইন, যার ওজন ২৮০ গ্রাম এবং তানজীন খান জিসানের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বাড়ি বরিশালের গৌরনদী থানার গোরাঙ্গাল এলাকায়। সে বর্তমানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ডি ব্লক এলাকায় থাকে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

নাইম কাজির বাড়ি বরিশালের গৌরনদী থানার মুলাদী এলাকায়। বর্তমানে সে মোহাম্মদপুরের রায়েরবাজারের জাফরাবাদের পাবনা হাউজ গলিতে থাকে। তার বিরুদ্ধেও কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, সাইদুল ইসলাম রাব্বির বাড়ি ঝালকাঠির কাঠালিয়া থানার পশ্চিম চেচরি এলাকায়। তিনি মোহাম্মদপুরের রায়েরবাজারের বুদ্ধিজীবী এলাকার বাবরি মসজিদ গলিতে থাকেন। তানজীন খান জিসানের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার উলাইল এলাকায়। সে মোহাম্মদপুরের মোহাম্মদ আলী খান লেনের ৭৬/৮/বি নম্বর বাড়িতে থাকতো।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৬:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬