চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১২ শতাংশ।
রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ টাকা ২৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৫ পয়সা বা প্রায় ১২ শতাংশ।
কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি, স্থগিত কর আয় বেড়ে যাওয়া এবং বিক্রয় আয় বাড়ার কারণে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। এ ছাড়া নতুন বিপণন এলাকা চালুর মাধ্যমে নতুন অঞ্চলে বিক্রি বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগও মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৫৭ পয়সা।
বাংলা৭১নিউজ/আরএইচ



























