ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন Logo সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি Logo ঝিনাইদহে ঘুস দিয়েও চাকরি বহাল হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট ক্লার্কের Logo চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ Logo মাইকেলের গান গাইতে গিয়ে কণ্ঠ হারান জাফর Logo দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী Logo রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি? Logo “গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরদের অবদান স্মরণ।” Logo যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয় Logo নতুন কোচ নিয়োগের পর ফের ঋণ নিল ম্যানচেস্টার ইউনাইটেড

জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন

শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফরিদপুরে আনসার বাহিনীর পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে বাহিনীর সদস্যরা একযোগে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হন।

পরে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনে রওনা হন।

ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বলেন, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি সড়কের মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট ও সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট। শহরের ভেতরে বাস স্টেশন, হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায়ও সদস্যরা দায়িত্বে আছেন।

জেলা কমান্ডার জানান, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল চালিয়ে যাচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন

জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন

আপডেট সময় ১২:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬