ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়সে মাত্র ৪ বছরের বড় হলেও রণবীরের ‘সৎমা’ হতে আপত্তি ছিল না লারার

বলিউডের রণবীর কাপুরের চেয়ে বয়সে মাত্র চার বছরের বড় অভিনেত্রী লারা দত্ত। অথচ ‘রামায়ণ’ সিনেমায় রামের সৎমা কৈকেয়ীর চরিত্রে তিনি অভিনয় করেছেন। নিজের চেয়ে বয়সে সামান্য ছোট সহশিল্পীর মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো দ্বিধা ছিল না বলে জানান ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’-এ কৈকেয়ীর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে এই অভিনেত্রী অভিনয় করেছেন। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।

লারা বলেন, ‘আমার মনে হয়, আমরা এখন এসব ভাবনার অনেক ঊর্ধ্বে উঠে গেছি। অভিনেতারা আর আগের দিনের চিন্তাভাবনায় আটকে নেই যে, একজন অভিনেত্রী হয়ে কীভাবে নির্দিষ্ট কোনো চরিত্রে অভিনয় করবেন। এখন আমরা শুধু চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। এ নিয়ে আমার বিন্দুমাত্র দ্বিধা ছিল না।’

কৈকেয়ী চরিত্রের প্রস্তুতি নিয়েও কথাও উল্লেখ করেন লারা। তিনি জানান, পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বসে চরিত্রটির পূর্ণাঙ্গ অতীত তৈরি করেছিলেন। এমনকি সিনেমায় যেসব ঘটনা দেখানো হয়নি, সেগুলো নিয়েও আলোচনা করেছেন তারা। কেন কৈকেয়ী দুটি বর চেয়েছিলেন, কোথায় রাজা দশরথ তাকে বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার পরিচয় ও শিকড়—সবকিছুই ছিল সেই আলোচনায়।

লারার মতে, কৈকেয়ীর মতো শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর ক্যারিয়ারে খুব বেশি আসে না। তাই এমন সুযোগ কাজে লাগানো উচিত। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এ ধরনের ঐতিহাসিক ও পরিচিত চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্যই বিশেষ সুযোগ বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। গত ৫ নভেম্বর সিনেমাটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বয়সে মাত্র ৪ বছরের বড় হলেও রণবীরের ‘সৎমা’ হতে আপত্তি ছিল না লারার

আপডেট সময় ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬