ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা

সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি

বন্ধুকে আপ্যায়ন করবেন। কিন্তু পুরো এক কেজি মাংস কেনার সামর্থ্য বা প্রয়োজন কোনোটিই নেই। তাই ঠাকুরগাঁও শহরের একটি ছাত্রাবাসে থাকা আরিফ হাসান কিনলেন মাত্র ২৫০ গ্রাম রান্না করা গরুর মাংস। অন্যদিকে কেউ নিচ্ছেন আধা কেজি, কেউ এক কেজি, আবার কেউ কিনছেন ২ কেজি। এখানে বেশি কিনতে হবে— এমন কোনো শর্ত নেই। যার যতটুকু প্রয়োজন, তিনি ততটুকুই নিতে পারছেন।

শুধু রান্না করা মাংস বিক্রিই নয়, এর পেছনে রয়েছে মানুষের সামর্থ্য ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ভাবনা। ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর, বিসিক মোড়ের দুড়ামাড়ি এলাকায় ‘হান্ডি বাড়ি’ নামে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মো. ফারুক হোসেন। প্রতি শুক্রবার রেশম কারখানার সামনে বসে তার এই আয়োজন। বড় হাঁড়িতে মাটির চুলায় সরিষার তেলে রান্না করা হয় গরুর মাংস। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। রান্নায় পানি ব্যবহার করা হয় না বলে দাবি ফারুকের।

সরেজমিনে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গিয়ে দেখা যায়, রেশম কারখানার সামনে টাঙানো হয়েছে রঙিন শামিয়ানা। এক পাশে মাটির চুলায় বড় হাঁড়িতে রান্না হচ্ছে মাংস। অন্য পাশে সাজানো প্লাস্টিকের বাটি, রাখা হয়েছে ডিজিটাল ওজনযন্ত্র। সকাল সাড়ে ৮টার দিকে ক্রেতারা আসতে শুরু করেন। কেউ মাংসের স্বাদ জানতে চাইছেন, কেউ দাম জেনে নিচ্ছেন। আবার কেউ সরাসরি জানাচ্ছেন কতটুকু মাংস প্রয়োজন। ফারুক হাঁড়ি থেকে মাংস তুলে ওজন করে দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে ওঠে জায়গাটি।

আরিফ হাসানের কাছে বিষয়টি শুধু রান্না করা মাংস কেনার সুবিধা নয়, বরং প্রয়োজন অনুযায়ী কেনার সুযোগ। তার এক বন্ধু বেড়াতে এসেছেন। বন্ধুকে আপ্যায়ন করতে তিনি কিনেছেন মাত্র ২৫০ গ্রাম মাংস।

আরিফ ঢাকা পোস্টকে বলেন, সাধারণত মাংসের দোকানে ২৫০ গ্রাম গরুর মাংস চাইলে অনেক সময় বিক্রেতারা দিতে চান না। কিন্তু এখানে যে যতটুকু চান, তাকে ততটুকুই দেওয়া হয়। শিক্ষার্থী হিসেবে আমার কাছে বিষয়টি বেশ ভালো লেগেছে।

বাড়িতে অতিথি আসায় ২ কেজি মাংস কিনেছেন ঠাকুরগাঁও রোড এলাকার গৃহিণী দেলোয়ারা বেগম। তার মতে, অতিথি আপ্যায়নের জন্য মাংস রান্না করতে বাজার করা থেকে শুরু করে মসলা প্রস্তুত ও রান্না— সব মিলিয়ে বেশ সময় ও পরিশ্রম লাগে। তাই ঝামেলা এড়াতে হান্ডিবাড়ি থেকে মাংস কিনেছেন তিনি।

দেলোয়ারা বলেন, কেনার আগে এক টুকরা খেয়ে দেখেছি। স্বাদ ভালো লেগেছে। বাড়িতে মেহমান এসেছেন, তাই ২ কেজি নিয়ে যাচ্ছি।

ক্রেতা মালেক বলেন, অল্প দামে পুষ্টিকর খাবার পাওয়ায় আমরা প্রতি শুক্রবারই চেষ্টা করি এখানে আসতে।

আরেক ক্রেতা আব্দুল লতিফ বলেন, বাজার থেকে ৭৫০ টাকা দিয়ে এক কেজি কাঁচা মাংস কিনলেও রান্নার জন্য তেল, মসলা ও অন্যান্য উপকরণ কিনতে হয়। এর সঙ্গে সময় ও শ্রমও লাগে। সব মিলিয়ে ৮৫০ টাকায় রান্না করা মাংস কেনাকে তার কাছে সুবিধাজনক মনে হয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী মাংস কেনা যায়, এটাই বড় সুবিধা। রান্নাটাও বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হান্ডি বাড়ির মাংস বিক্রির ভিডিও দেখে আগ্রহ তৈরি হয় জহির খানের। আগের সপ্তাহের ভিডিও দেখে এবার নিজেই চলে এসেছেন। তার ভাষ্য, ভিডিওতে ক্রেতাদের ভালো সাড়া দেখে সকাল সকাল মাংস কিনতে এসেছেন।

ফারুক হোসেনের কাছে এই উদ্যোগের পেছনে রয়েছে নিজের জীবনের অভিজ্ঞতা। বিভিন্ন হোটেল ও অনুষ্ঠানে মাংস সরবরাহ করেন তিনি। ব্যবসার প্রয়োজনে নিয়মিত গরু ও খাসি কিনতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই রান্না করা গরুর মাংস বিক্রির চিন্তা আসে তার মাথায়।

তবে এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে তার শৈশবের অভাবের স্মৃতিও। ছোটবেলায় ইচ্ছা থাকলেও সব সময় গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য ছিল না। সেই কষ্টের কথা মনে রেখেই এমন আয়োজন করতে চেয়েছেন, যেখানে সামর্থ্যের কারণে কেউ মাংস কেনা থেকে বঞ্চিত হবেন না।

ফারুক ঢাকা পোস্টকে বলেন, আমি অভাবের মধ্যে বড় হয়েছি। ছোটবেলায় গরুর মাংস কিনে খেতে না পারার কষ্ট বুঝেছি। অনেকের হয়তো এক কেজি মাংস কেনার সামর্থ্য নেই, কিন্তু ২৫০ বা ৫০০ গ্রাম কেনার সামর্থ্য আছে। আমি চাই, একজন দিনমজুরও যেন নিজের সামর্থ্য অনুযায়ী মাংস কিনে খেতে পারেন। আবার যার বেশি প্রয়োজন, তিনি বেশি কিনবেন।

তিনি আরও বলেন, ৫ সপ্তাহ আগে ৪০ কেজি মাংস রান্না করে বিক্রি শুরু করেন। প্রথম দিন মাত্র তিন ঘণ্টার মধ্যেই সব মাংস বিক্রি হয়ে যায়। ক্রেতাদের সাড়া দেখে দ্বিতীয় সপ্তাহে ৬০ কেজি এবং তৃতীয় সপ্তাহে ৮০ কেজি মাংস রান্না করেন। গত শুক্রবার চতুর্থ সপ্তাহে বিক্রি হয়েছে আড়াই মণ। এবার রান্না করেছেন প্রায় ৩ মণ। ক্রেতাদের চাহিদায় সেটিও শেষ হওয়ার পথে।

প্রতি সপ্তাহে বাছাই করে একটি দেশি গরু কেনেন ফারুক। গরুটি দোকানের সামনে বেঁধে রাখেন। পরে জবাই করে বড় হাঁড়িতে মাংস রান্না করেন। তার দাবি, পানি ছাড়াই সরিষার তেলে মাটির চুলায় রান্না করা হয় এই মাংস।

ব্যবসায় লাভের বিষয়ে ফারুক বলেন, কাঁচা মাংস কিনতেই প্রতি কেজিতে প্রায় ৭৫০ টাকা খরচ হয়। আর রান্না করা মাংস বিক্রি করছেন ৮৫০ টাকায়। সব খরচ বাদ দিয়ে খুব বেশি লাভ থাকে না। তবে ক্রেতারা যখন তার রান্নার প্রশংসা করেন এবং আবারও মাংস কিনতে আসেন, তখনই সবচেয়ে বেশি ভালো লাগে।

প্রতি শুক্রবার ফারুকের হাঁড়ির সামনে জমছে নানা বয়সী ও শ্রেণি-পেশার মানুষের ভিড়। কারও কেনাকাটা কয়েক হাজার টাকার, কারও আবার কয়েক শ টাকার। কেউ পরিবারের জন্য নিচ্ছেন, কেউ অতিথি আপ্যায়নে, কেউবা বন্ধুর জন্য। তবে সবার জন্য সুযোগ একটাই— কতটুকু কিনবেন, তা নির্ধারণ করবেন ক্রেতা নিজেই। ফারুকের কাছে ২৫০ গ্রাম আর দুই কেজির ক্রেতার মধ্যে কোনো পার্থক্য নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি

আপডেট সময় ১০:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬