শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বৃষ্টির পানিতে পড়েছিল বিদ্যুতের ছেঁড়া তার, শাহবাগে একজনের মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানার সচিবালয়ের বিপরীত পাশে প্রিমিয়ার মার্কেটের পেছনে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আল আমিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দর্জির কাজ করতেন।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন লক্ষ্মীপুর সদরের বাটি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। বর্তমানে পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

আল আমিনকে হাসপাতালে নিয়ে এসেছেন তার সহকর্মী বাবুল রেজা। তিনি জানান, গত রাতের দিকে সচিবালের বিপরীত পাশে প্রিমিয়াম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় অসাবধানতাবশত বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে অচেতন হয়ে পড়ে আল আমিন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আল আমিন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com