ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু Logo ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী Logo শ্রম আদালতে মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবি ট্রেড ইউনিয়নের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল Logo আর ৮৪ দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান Logo শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে Logo পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি Logo অর্থনৈতিক চাপে পিষ্ট হয়েই আলোচনার টেবিলে দুই পরাশক্তি Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০

শ্রম আদালতে মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবি ট্রেড ইউনিয়নের

শ্রম আদালতে বছরের পর বছর মামলা ঝুলে থাকায় শ্রমিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি নিরসনে পর্যাপ্ত জনবল নিয়োগ, প্রয়োজনে শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি এবং শ্রম আইনের ২১৬ ধারা অনুসরণ করে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক।

এসব দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে সংগঠনটি। ওইদিন সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম সচিব বরাবর এ স্মারকলিপি দেওয়া হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু আহমেদ মিয়া। সঞ্চালনা করেন সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লব।

সভায় বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, শামসুল ইসলাম আরজু, মাসুদ খান, গোলজার বেগম, জান্নাতুল ফেরদৌস রুবি ও মাসুমা বেগমসহ অন্যরা।

সভায় নেতারা বলেন, শ্রম আদালতে বছরের পর বছর মামলা ঝুলে থাকার কারণে শ্রমিকরা ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পাওনা আদায়ের জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরতে গিয়ে শ্রমিকদের আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত মামলা নিষ্পত্তি নিশ্চিত করা জরুরি।

তারা বলেন, শ্রম আদালতের অর্গানোগ্রাম অনুযায়ী পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে আদালতের সক্ষমতা বাড়াতে হবে। প্রয়োজনে শ্রম আদালতের সংখ্যাও বৃদ্ধি করতে হবে। শ্রম আইনের ২১৬ ধারার বিধান অনুসরণ করে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে শ্রমিকদের দায়ের করা মামলা নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিতে হবে।

নেতারা আরও বলেন, শ্রমিকের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রম আদালতকে কার্যকর, গতিশীল ও শ্রমিকবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

সভায় নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রম আদালতের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পরিবর্তন করে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে ২৩ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে সংগঠনের সব নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

শ্রম আদালতে মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবি ট্রেড ইউনিয়নের

আপডেট সময় ০৬:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬