ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি

দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন

বলিউডে কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট। শুটিংয়ে আট ঘণ্টার কর্মদিবসের দাবিকে সমর্থন জানিয়ে আলিয়া বলেছেন, চলচ্চিত্রশিল্পে কাজের সময় নির্ধারণ এবং কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

একই সঙ্গে শুটিং সেটে নারীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান পেয়েছেন আলিয়া ভাট। এ উপলক্ষে ম্যাগাজিনটিকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রশিল্পের কর্মপরিবেশ নিয়ে কথা বলেন তিনি। আলিয়ার মতে, কাজের সময় নির্দিষ্ট ও ন্যায্য হওয়া জরুরি।

এতে কর্মীদের কাজের দক্ষতা বাড়ে এবং ব্যক্তিগত জীবনের জন্যও সময় পাওয়া যায়।

আলিয়া বলেন, প্রযোজকেরা অনেক ক্ষেত্রেই কর্মীদের সুবিধার বিষয়টি বিবেচনা করেন। তবে পুরো শিল্পের কাজের ধরন নিয়ে নতুন করে ভাবতে হবে। কাজের সময় নির্ধারণের মতো যৌক্তিক দাবি তুললে কেউ চাকরি হারানোর ভয় পাবেন—এমন পরিবেশ থাকা উচিত নয়।

শুটিং সেটে পরিচ্ছন্ন শৌচাগার চান আলিয়া

কাজের সময়ের পাশাপাশি শুটিং সেটে নারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেছেন আলিয়া। তার মতে, নারী শিল্পী ও কর্মীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা থাকা জরুরি। শুধু পরিচিত বা জনপ্রিয় অভিনেত্রীদের জন্য নয়, সেটে কাজ করা পুরো দলের জন্যই এ সুবিধা নিশ্চিত করতে হবে।

আলিয়ার ভাষ্য, এসব বিষয়কে বিশেষ কোনো সুবিধা হিসেবে না দেখে চলচ্চিত্রশিল্পের স্বাভাবিক কর্মপরিবেশের অংশ হিসেবে বিবেচনা করা উচিত।

দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে আলোচনা

দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবিকে ঘিরে ২০২৫ সালে বলিউডে আলোচনা শুরু হয়।

মা হওয়ার পর কাজের সময় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আট ঘণ্টার শিফটের দাবিকে কেন্দ্র করে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট এবং কাল্কি ২৮৯৮ এডি পার্ট টু থেকে সরে দাঁড়ান।

দীপিকা এর আগে বলেছিলেন, পুরুষ সুপারস্টাররা দীর্ঘদিন ধরে আট ঘণ্টার শিফটে কাজ করলেও বিষয়টি নিয়ে তাদের প্রশ্নের মুখে পড়তে হয় না। তার মতে, শুধু অভিনয়শিল্পী নয়, শুটিং সেটের সব কর্মীর জন্যই ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

দীপিকার এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরো কয়েকজন অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন নেহা ধুপিয়া, কারিনা কাপুর ও অনন্যা পাণ্ডে।

এদিকে আলিয়ার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার। ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। অন্যদিকে দীপিকাকে দেখা যাবে কিং সিনেমায়, যা ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন

আপডেট সময় ০৭:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬